এইমাত্র পাওয়া

সেশনজট থেকে আমাদের বাঁচান

শাবলু শাহাবউদ্দিন।।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ২০১৫ সালের ডিসেম্বর মাসে। আমাদের সেশন ছিল ২০১৫-২০১৬। অনার্স শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালে। এখন ২০২০ সালের শেষের দিক। সবেমাত্র তৃতীয় বর্ষ শেষ করেছি। আমার মতো প্রায় ৪০০০ শিক্ষার্থী আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

সেশনজট থেকে আমাদের বাঁচান। ৪ বছরের কোর্স শেষ করতে ৬-৭ বছর লেগে যাচ্ছে। জীবন থেকে হারিয়ে যাচ্ছে দুই থেকে আড়াইটি বছর। অন্যদিকে যাদের ৫ বছরের কোর্স, তাদের সময় লেগে যাচ্ছে প্রায় ৮ বছর। সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার মতো বয়স ফুরিয়ে যাচ্ছে। হতাশা কাজ করছে আমাদের মধ্যে।

এই মূল্যবান সময় যেন আর কারো জীবন থেকে হারিয়ে না যায়, সেজন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক- শিক্ষার্থী,

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.