এইমাত্র পাওয়া

লভ্যাংশ ঘোষণা করেছে সিলকো ফার্মা

নিউজ ডেস্ক।।

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ।

গত ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

সোমবার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ০২ পয়সা এবং এনএভিপিএস ছিল ২৩ টাকা ১২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.