লেনিন জাফর, মাগুরা প্রতিনিধি।।
মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ম্যাগাজিন ‘আমরা করব জয়-৩’-এর মোড়ক উন্মোচন ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। ১নভেম্বর (রবিবার) দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ মোড়ক উন্মোচন ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।
কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, কলেজের প্রাক্তন ছাত্র ও খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধরণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত প্রমুখ।

কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অপূর্ব মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ এ.কে.জেড.এম আজাদুজ্জামান,সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির শিকদার , কলেজের শিক্ষক-কর্মচারিসহ অন্যান্য গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, দীর্ঘদিন ধরে শ্রীপুর আমাদের নেতৃত্ব দিয়ে আসছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এ উপজেলার সুনাম দীর্ঘকালের। অনেক আগে থেকেই শ্রীপুর কলেজের সুনাম রয়েছে এবং সে ধারা অব্যাহত রাখতে হবে।
আলোচনা সভা শেষে অত্র কলেজের প্রভাষক আনোয়ার সাদাতের উপস্থাপনায় ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্মে’র উপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে তিনি আধুনিক বিজ্ঞান ভবনের তিনতলায় ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
