মাহফুজ আলম কাপ্তাই(রাঙামাটি) থেকে।।
‘‘মুজিব বর্ষের অঙ্গিকার হলুদ সাংবাদিকতা পরিহার’’ এই শ্লোগানকে সামনে রেখে রবিবার (০১নভেম্বর) রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
সভায় চেয়ারম্যান বলেন,সাংবাদিকতা স্বাধীন পেশা। সাংবাদিকতা যতই স্বাধীন থাকুক না কেন আর্থিক সুরক্ষা না থাকলে কলম চলে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সুরক্ষার জন্য ট্রাষ্ট করেছেন এবং ফান্ড দিয়েছেন। শীগ্রই সাংবাদিকদের জন্য একটি নীতিমালা তৈরী করা হবে। নীতিমালা চূড়ান্ত অনুমোদন হয়ে গেলে হলুদ সাংবাদিকতা অধিকাংশে কমে যাবে। তিনি আরো বলেন, সংবাদপত্র শিল্পটি ব্যাক্তিমালিকানায় পরিচালিত হয়ে আসছে, সরকারি ভাবে হচ্ছে না। মহামারী করোনার কারণে এই শিল্পসহ দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। সকলের প্রচেষ্টায় তা কাটিয়ে উঠতে হবে। সরকার সংবাদপত্র ও সাংবাদিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি সকলে মিলে মিশে এই অঞ্চলের গণ মানুষের চিত্র লেখনির মাধ্যমে তুলে ধরার আহবান জানান।
সভায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বোরহান উদ্দিন মিঠু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ আলম, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সুফি উল্লাহ,দৈনিক গিরির্দপণ সম্পাদক প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ,প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, প্রেসক্লাবের সভাপতি সাখাৎওয়াত হোসেন রুবেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী, সিনিয়ন সাংবাদিক মোঃ মোলায়মান ও হিমেল চাকমা প্রমুখ।সভা শেষে মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রেস কাউন্সিল থেকে প্রেসক্লাবে বই প্রদান করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
