এইমাত্র পাওয়া

বয়স ৩৫ দে নয় গুলি চালা স্লোগানে প্রেসক্লাবে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি।।
বয়স ৩৫ দে নয় গুলি চালা স্লোগানে প্রেসক্লাবে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। আজ শনিবার( ৩১ অক্টোবর) দুপুর  জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং  শাহবাগ অভিমুখে যাত্রা হবে সংগঠনটি।

  বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র মো. ইমতিয়াজ হোসেন  বলেন, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিটি দেশের জনগণের প্রাণের দাবি। ২০১২ সালে সর্ব প্রথম আমরাই বয়স বৃদ্ধির দাবি তুলে আন্দোলন শুরু করি। সেই আন্দোলন এখনো চলমান রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

তিনি বলেন, আমরা সেশনজটে যে সময় হারিয়েছি তা আমাদের দোষে নয় বরং রাষ্ট্রের দায়িত্বহীনতার কারণেই। তাই এর দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে। এছাড়া করোনার কারণে আমাদের প্রায় এক বছর সময় নষ্ট হয়েছে। ফলে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা এখন সময়ের দাবি। বর্তমান সরকারই কেবল পারেন আমাদের দাবি মেনে নিতে। নির্বাচনের আগে সরকার তাদের ইশতেহারেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির কথা বলেছিল। সরকারের সেই ঘোষণার বাস্তবায়ন চাই।

তিনি আরও বলেন, ৩৫ এখন গণদাবীতে রূপ নিয়েছে। জাতীয় সংসদে বারবার প্রস্তাব এসেছে ৩৫ এর পক্ষে। কিন্তু জাতীয় সংসদে না ভোটের মাধ্যমে নাকজ করে দিয়ে মূলত আমাদেরকে আশাহত করেছে। সরকার যদি অবিলম্বে আমাদের ন্যায্য দাবি মেনে না নেয় তাহলে আমরা সারা বাংলার ছাত্র সমাজকে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তুলব।

উল্লেখ্য, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে ২০১২ সাল থেকে আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা। তবে জাতীয় সংসদে কণ্ঠভোটে নাকচ হয়েছে ৩৫-এর সব চাওয়া-পাওয়া। তারপরও আন্দোলন থেকে সরে আসেননি আন্দোলনকারীরা। সাংগঠনিকভাবে কিছুটা গুছিয়ে উঠে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.