মোঃ নাজমুল ইসলাম, বশেমুরবিপ্রবি।।
আমাদের মাঝে এলিয়েন সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা রয়েছে ।এলিয়েন বলতে মনেকরি ভিন্ন গ্রহের একটি প্রাণী যা সারা পৃথিবীতে,বিভিন্ন ধরণের যানবাহনে (ইউএফও) ভ্রমণ করে। অনেকে আবার এলিয়েনকে, একটি আশ্চর্য আকারের প্রাণী হিসাবে উল্লেখ করে থাকেন । তবে প্রায় সব ধারণাই ভুল।
মহান বিজ্ঞানী “স্যার নিকোলা টেসলা” এলিয়েন সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন। মূলত এলিয়েন ভিনগ্রহে রয়েছে এমন যেকোনো কিছুই হতে পারে । ভিনগ্রহে যদি কোনও উদ্ভিদ, ব্যাকটেরিয়া বা,ছোট পোকামাকড় পাওয়া যায় তবে এটি এলিয়েন হিসাবে বিবেচিত হবে। এলিয়েন বলতে আমরা যা বোঝায়, তাকে এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স (ইটিআই) বলা হয় । বর্তমানে এলিয়েন কেবল কাল্পনিক, কারণ পৃথিবীর, বায়ুমন্ডলের বাইরে এই পর্যন্ত কোন জীবাণু অথবা অতি হ্মুদ্র জীবাণু আছে বলে, পরিষ্কার প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।,
তবুও অনেক বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, এদের অস্তিত্ব রয়েছে। সাম্প্রতিক কিছু উল্কাপিণ্ডতে অতি প্রাথমিক ক্ষুদ্র জীবাণুর ছাপের,মত কিছু একটা দেখা গিয়েছে, কিন্তু পরীক্ষার প্রমাণ এখনও চূড়ান্ত নয়। এটি কাল্পনিক হওয়া, একে অন্য একটি বিশ্ব থেকে আসা বুদ্ধিমান, প্রাণী বলে ধরা হয়ে থাকে। কাল্পনিক এসব এলিয়েনগুলিকে নিয়ে গবেষণা করার একটি সংস্থা রয়েছে যার নাম সার্চ ফর এক্সট্রাটারেস্ট্রিয়াল,ইন্টেলিজেন্স (এস ই টি আই ) । সংস্থাটী নিয়মিতভাবে কোনও এলিয়েন গ্রহ থেকে রেডিও সংকেত পাঠিয়ে সেই বুদ্ধিমান প্রাণীদের সন্ধান করে চলেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
