এইমাত্র পাওয়া

দারিদ্রপীড়িত জেলা কুড়িগ্রামে অর্থনৈতিক শক্তি হতে পারে পদ্ম ফুল

মমিনুল ইসলম বাবু কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
দারিদ্রপীড়িত জেলা কুড়িগ্রামে অর্থনৈতিক শক্তি হতে পারে পদ্ম ফুল। পদ্ম ফুল শুধু যে বিশুদ্ধতা, সৌন্দর্য বৃদ্ধি করে তা নয়,খাদ্য এবং ওষুধি গুণ হিসেবেও পদ্ম আজ সারা বিশ্বে সমাদৃত।একসময় আমাদের দেশে পুকুর কিংবা বিলে-ঝিলে শোভাবর্ধন করে ফুটে থাকতো মনোহারি পদ্ম ফুল। কিন্তু প্রকৃতি বৈরিতা আর দূষণে পদ্ম ফুল এখন হাতে গোনা কিছু জায়গা ছাড়া চোখে পড়ে না। তাই সরকারি ভাবে কুড়িগ্রামে পদ্ম বিল সংরক্ষণ করার দাবী।

চোখ যে দেখি যায় শুধু পদ্ম আর পদ্ম ফুল। চোখ জুড়ানো এই দৃশ্য দেখে যে কারোই মন ভাল হয়ে যাবে। অনেকেই লাল শাপলা আর পদ্ম ফুলের মধ্যে মিল থাকার কারণে চিনতে ভুল করেন। কিন্তু এর বীজপত্র ভালোভাবে দেখলেই পার্থক্য বোঝা যায়। পদ্ম ফুল সাধারণত শরৎকালে ফোটে তবে বর্ষাকালেও পদ্মের দেখা পাওয়া যায়। কুড়িগ্রামের দুটি উপজেলায় এই পদ্ম ফুলের সমারোহ দেখা যায়। একটি রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের প্রায় ৫শ একর জমিতে চাকিরপশা বিলটি এখন পদ্মবিল নামেই পরিচিত। এই বিলে সাদা ও গোলাপি পদ্ম ফুলের দেখা মেলে।অপরদিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ঐতিহাসিক নীলের কুঠি গ্রামের পাটাধোয়া বিলে প্রায় ১৫ একর জমিতে লাল পদ্ম ফুলের দেখা মেলে। দু’চোখ যতো দূরে যায়, শুধু পদ্ম আর পদ্ম।

আর এ কারণে বিল দুটি পদ্মবিল নামেই পরিচিত হয়ে উঠেছে মানুষের কাছে। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া এই পদ্ম ফুল বাড়তি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে উত্তরের এই জনপদের। প্রতিবছর পদ্মবিলে সৌন্দর্য উপভোগ করতে আসেন দর্শণার্থীরা। গোলাপী ও সাদা রং এর পদ্ম দেখলে মন জুড়িয়ে যায়। এমন অপরূপ দৃশ্য যেন ভ্রমণ পিপাসুদের হাতছানি দিচ্ছে। এ বিলের সৌন্দর্য ও পদ্ম দেখতে নৌকায় ঘুরে সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণ পিপাসুরা। আর বর্ষাাকালে কোনো কাজ না থাকায় পদ্ম ফুল তুলে বাড়তি আয় করেন অনেকেই। সনাতন ধর্মাবলম্বীদের পুঁজো উৎসবে এই ফুলের বেশি চাহিদা পড়ে। পূজারিরা পদ্মফুল সংগ্রহ করে এলাকা থেকে। তবে পদ্মফুলের চাহিদা থাকলেও নেই বাণিজ্যিক চাষাবাদ।

বিল থেকে পদ্ম ফুল তুলে বিক্রি হয় ১০০ টাকা হতে ১০০০টাকা পর্যন্ত। তবে অনাদর-অযতেœ ফুটে থাকা এসব পদ্মফুল গুলো হতে পারে কৃষকদের বাড়তি আয়ের উৎস। সরকারিভাবে পর্যটন এলাকা ঘোষণা করা এবং মধুর চাহিদা মেটাতে পদ্ম ফুলে কৃত্রিম উপায়ে মধু চাষ করার দাবী স্থানীয়দের। এতে করে দারিদ্রপীড়িত এই জনপদে বাড়তি আয়ের উৎস্য দারিদ্রপীড়িত এই জনপদের মানুষ। কৃষকদের পদ্ম ফুল সংরক্ষণে প্রশিক্ষণ দেবার পাশাপাশি সবজির চাহিদা পূরণ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার আহবান সাধারণ মানুষের।

এই কর্মকর্তা জানালেন জেলার অর্থনৈতিক চাকা সচল রাখতে পদ্ম ফুল বাড়তি ভূমিকা রাখতে পারে। এই পদ্ম বিলটি পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.