এইমাত্র পাওয়া

সরকারি ওয়েবসাইট হালনাগাদ রাখার নির্দেশ

নিউজ ডেস্ক।।

মন্ত্রণালয়-বিভাগ এবং অধীন দপ্তর ও সংস্থার ৩৩ হাজারের বেশি ওয়েবসাইট হালনাগাদ রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্প্রতি এই নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়-বিভাগের সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান সরকার ঘোষিত রূপকল্প-২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জাতীয় তথ্য বাতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাগরিকরা তথ্য ও অন্য সেবার জন্য তথ্য বাতায়নগুলো ব্যবহার করে। গড়ে প্রতিদিন প্রায় এক লাখ লোক ওয়েবসাইটগুলো ব্যবহার করে। সহসা আরও বিপুলসংখ্যক সরকারি সেবা ওয়েবসাইটে যুক্ত করা হচ্ছে বিধায় ভবিষ্যতে পোর্টাল ব্যবহারকারীর সংখ্যা দ্রম্নত বাড়বে।

বর্তমানে মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মোট ৩৩ হাজার ৫২টি তথ্য বাতায়নে (পোর্টাল/ওয়েবসাইট) ৫০ হাজার ৯০৯টি সরকারি অফিস যুক্ত রয়েছে বলে চিঠিতে উলেস্নখ করা হয়েছে। বলা হয়েছে, ‘সচিবালয় নির্দেশমালা, ২০১৪’ ও মন্ত্রিপরিষদ বিভাগের ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর এবং ২০১৮ সালের ৪ জানুয়ারির স্মারকে ওয়েবসাইট প্রস্তুত ও ব্যবস্থাপনা-সংক্রান্ত অনুশাসন এবং ২০১৯ সালের ৪ জুলাইয়ের স্মারকে সরকারি দপ্তরের ওয়েবসাইটগুলোর অধিকতর উন্নয়ন ও হালনাগাদকরণের নির্দেশনা দেওয়া হয়েছিল।

অনেক দপ্তরের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য-উপাত্ত নেই। এতে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার চলমান প্রক্রিয়া বাধাগ্রস্ত

হওয়ার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার চর্চা ব্যাহত হচ্ছে।

বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে চিঠিতে নিজ নিজ অফিসসহ অধীন সংযুক্ত অফিসের ওয়েবসাইট হালনাগাদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.