বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
তানিউল করিম জীম।।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশি সবাই ভাগাভাগি করে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীর সাথে। ঈদের আনন্দ মানেই মনের ভিতর একটা অন্যরকম ভালো লাগা। এই ভালো লাগার সাথে মিশে থাকে স্নেহ ভালোবাসা, আবেগ, অনুভূতি। ঈদ মানেই ব্যস্ততা কারণ পরিবারের সাথে, আত্মীয়-স্বজনদের বাসায় ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, মুভি দেখাসহ বিভিন্ন ক্ষেত্রে হাসিঠাট্রা, আড্ডায় নিজেকে সম্পৃক্ত রাখা। আমি বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের ছাত্র হিসেবে এখানকার শিক্ষার্থীদের ঈদ আনন্দের বিষয়টি তুলে ধরব। আমি সাইদ কাফি, মাহামুদ জয়, সোহেল রানা, ও সানজানা মীমের অনুভূতি তুলে ধরছি ।।
সাইদ কাফি (১ম বর্ষ, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ)।।

আমার কাছে ঈদ মানে পরিবারের(বাবা, মা ,ভাই, বোন) মানুষদের একান্তে সময় দেওয়া। কারণ অন্য সময় আমি বিশ্ববিদ্যালয়েরথাকি। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের একজন আবাসিক ছাত্র। এখানে আমার আরেকটি পরিবার আছে, যাদের সাথেই এখন সবচেয়ে বেশি সময় যায় আমার। এদেরকে ছেড়ে আবার বাসায় যাওয়ার ইচ্ছা হয় না। কিন্তু বাবা-মা যে সব থেকে আপন, তাদেরকে ছেড়ে ঈদ আনন্দের কোনো সার্থকতা নেই। একদিন আমরা কয়েকজন বসে ভাবতেছিলাম যে একটা ভেড়া কিনে এখানেই কুরবানী দিয়ে ঈদ পালন করব। আবার ভাবলাম যে, বাসাই থেকে সবাই কুরবানীর গোসত এনে বারবিকিউ করব। বাসায় গিয়ে স্কুল ও কলেজের বন্ধুদের সাথে দেখা করা ও আড্ডা দেওয়া তো হবেই।
মাহামুদ জয়(১ম বর্ষ, মাৎসবিজ্ঞান অনুষদ)।।

ঈদে বাসায় যাওয়ার মজাই আলাদা। ঈদে বাসায় গেলে অনেকের সাথে দেখা হয়, কারণ সবাই ঈদের ছুটিতে বাসাই আসে। বাবা-মা এর সাথে দেখা করার পর মনে কতোটা শান্তি লাগে, তা বলে বুঝাতে পারবো না। ঈদের দিন নামাজ পরে এসে পশু কুরবানী দেওয়া, সবাই মিলে গল্পে গল্পে গোসত কাঁটা, গোসত ভাগের সময়কার রসিকতাও বেশ সাড়া জাগায়। ঈদের পরের দিন নানু বাড়ী যাওয়া, মামা-মামী , মামাতো ভাই-বোন মিলে একডম আড্ডা জমে খির হয়ে যায়। কিন্তু এসবের মধ্যে একটু ফাঁকা ফাঁকা লাগবে কারণ ভার্সিটিতে সব সময় যাদের সাথে থাকি, তারা তখন থাকবে না।
সোহেল রানা (২য় বর্ষ, কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদ)।।

ঈদ মানে বাসায় যাওয়ার ব্যস্ততা। এক মাস আগে থেকেই দিন গুনি কবে বাসায় যাব। ব্যস্ততা আরো গতি পায় যখন মা ফোন দিয়ে বলে কবে বাসায় আসবি। বন্ধু মহলেও একই আলোচনা, কে কবে বাসাই যাবে। ঈদে বাসায় গিয়ে বোনের বাসায় বেড়াতে যাবো মামা-ভাগ্নির সম্পর্কটাকে একটু জাগিয়ে তুলতে। ঈদের দিন আমরা কয়েকজন মিলে কোন কোন বন্ধুর বাসায় গিয়ে মাংস খাওয়ার প্রতিযোগীতা করব তার প্লেনও থাকে। এর পর বন্ধুরা সবাই মিলে পদ্মা নদীর পাড়ে ঘুরতে যায় একটু বিনোদনের জন্য। সেখানে সেদিন ঈদ পোশাকে থাকে হাজারো লোকের সমাগম। রাতে বাবা-মা, বোন, দুলা-ভাই সবাই মিলে পারিবারিক আড্ডাটাও জমিয়ে তুলি।
সানজানা মীম (কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ, ২য় বর্ষ)।।

ঈদে আমি বাসায় যায় বিশ^বিদ্যালয়ের ক্লাস বন্ধের কয়েকদিন আগেই। বাসাই গিয়েই আম্মুর সাথে প্রত্যেকদিন বিভিন্ন মার্কেটে ঘুরাঘুরি করি আর ঈদের পোশাক কিনি। বিভিন্ন মার্কেটে ঘুরাঘুরি আমার শখ। ঈদের দিন প্রচুর সাজুগুজু করি এবং বান্ধবীদের সাথে ঘুরে বেড়াই। ছোট ভাইয়ের সাথে আইসক্রিম খাওয়ার প্রতিযোগীতা করি। আম্মুর হাতে বানানো মজার মজার রেসিপির খাবার খায় আর মুভি দেখি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
