কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম বাবু :
কুড়িগ্রামের উলিপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এমজেএসকেএস এর উদ্যাগে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে উলিপুর প্রেসক্লাব হলরুমে সভায় সভাপতিত্ব করেন,উলিপুর পেসক্লাবের আহবায়ক আনিছুর রহমান মিয়াজি।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্পের সমন্বয়কারী লুৎফর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, সাংবাদিক তৈয়বুর রহমান, পরিমল মজুমদার, মন্জুরুল হান্নান, মোন্নাফ আলী,সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, মমতাজুল হাসান করিমি, আলহাজ¦ নূরবক্ত মিঞা,নূরুজ্জামান সরকার, প্রকল্প কর্মকর্তা রত্না রানী রায়, সহায়ক সাইফুল ইসলামসহ উলিপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় নারী নির্যাতন, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন রোধে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
