মো : রফিকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি।।
বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধনও বিক্ষোভ সমাবেশ করেছে সাধরন শিক্ষার্থীরা পরিষদ।
আজ বুধবার ৭ অক্টোবর সকাল ১১ টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে সাধারন শিক্ষার্থী, ফারিয়া চৌধুরী সমপ্রীতি, তারুন্য ইসলাম, এহসান আহমেদ আকাশ, রামীম ইসলাম, সৈরব আহমেদ সিয়াম, তামীম প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দেশে একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন বেড়েই চলছে।বিচারহীনতার সংস্কৃতি ও আইনি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতার কারণে নারীরা আজ ঘরে বাইরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ধর্ষনকারীরা দেশ ও জাতির শত্রু। তারা দেশের সুনাম ও জাতির সুনাম নষ্ট করছে। তাই ধর্ষনকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার এর আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানান জানানো হয়। এছাড়াও ধর্ষনকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড আইনের দাবি জানান শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শতাধিক সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবং তারা গনমাধ্যমের সহযোগিতায় দেশবাসির কাছে আজকের এ কর্মসুচি তুলে ধরার চেষ্টা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
