এইমাত্র পাওয়া

সারাদেশে ১৩৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি ।।

সারাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়ে ১৩৭ প্রতিষ্ঠানকে সাত লাখ ৫৯ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (০৬ অক্টোবর) অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, মঙ্গলবার সারাদেশে চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আদা, আলুসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি না তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য এবং ওজনে কারচুপিসহ ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে মোট ১৩৭টি প্রতিষ্ঠানকে সাত লাখ ৫৯ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

রাজধানীর কাওরান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট, কাঁঠাল বাগান বাজার, শ্যাম বাজার ও বাবু বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক রজবী নাহার রজনী, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।

এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা  জানান, ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে এ অধিদপ্তর সব সময়ই স্বাগত জানায়। কিন্তু অসাধু ও অনৈতিক যেকোনো কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স প্রদর্শন করবে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে দেশজুড়ে অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.