এইমাত্র পাওয়া

ধর্ষকমুক্ত বাংলাদেশ চাই

ধর্ষকমুক্ত বাংলাদেশ চাই
-ড. ডি. এম. ফিরোজ শাহ

জাতির পিতার জন্মশত বার্ষিকীতে দাবি মোদের একটাই
ধর্ষকমুক্ত সোনার বাংলাদেশ চাই।
ঢাকা থেকে সিলেট-বরিশাল-যশোর-চলনবিল
বাংলাদেশের সর্বত্রই ধর্ষকেরা করছে কিলবিল।

সুবর্নগ্রাম, সুধারাম, রামগঞ্জ আর নোয়াখালি
হায়েনারুপি ধর্ষকেরা মাতৃসম্ভ্রম করছে ফালিফালি।
ওরা কে? মানুষ, না নরাধম পুরুষ?
দেশব্যাপি ঘৃণা-ক্ষোভ-ধীক্কারে ফিরবে ওদের হুশ!

ওরা কি পশু? জানোয়ার? কুকুর?
কিন্তু পশু তো করেনা ধর্ষণ, পেলেও স্বর্গের হূর।
আমার লজ্জা আমি পুরুষ, ধর্ষকও একজন পুরুষ,
নির্মম শাস্তি ওদের প্রাপ্য, সমাজ থেকে করো ওদের দূর।

কার আশ্রয়ে ওরা ধর্ষণ করে, কে ওদের ‘বড় ভাই’?
খুঁজে বের করো সেসব কাল্পিটদের, যারা দেয় ওদের ঠাইঁ।
সমাজে আছে নানারুপি ধর্ষক,পোশাকে ওরা ভন্ড
দীর্ঘ নয়-দ্রুত বিচারে ওদের দাও মৃত্যুদন্ড।

করোনাকালেও যারা পায়নি ভয়, করে ধর্ষণের মত অপরাধ
সামাজিকভাবে ঘৃণা করো,কঠোর শাস্তি দিয়ে ভাঙো বিষদাঁত।
সুখি সমাজ ও দেশে মানুষ বাস করবে মুক্ত পরিবেশে
এমন সোনার বাংলা চাই, নারী-পুরুষ থাকবে যেথা নিরাপদে।

মিরপুর, ০৬/১০/২০২০

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.