মোঃ মোজাহিদুর রহমান:
বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এবছরে বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য :
‘‘শিশুর সাথে শিশুর তরে
বিশ্ব গড়ি নতুন করে’’
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৫ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ এর উদ্বোধনি অনুষ্ঠান উদযাপিত হয় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মামুনুর রশীদ, জেলা প্রশাসক, বাগেরহাট।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মহোদয়ের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ।সভাপতিত্ব করেন -জনাব খন্দকার রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)বাগেরহাট।স্থানীয় সরকার এর উপ পরিচালক দেব প্রসাদ পাল, শিশু কর্মকর্তা মো. আসাদুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফ্ফর হোসেন, শিক্ষাবিদ মোজাফ্ফর হোসেন, সাংস্কৃতিক কর্মী শরিফা হেমায়েত।সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, এবং বাংলাদেশ শিশু একাডেমি ন্যাশনাল চিলড্রেন টাস্কস ফোর্সের সদস্যরা।এসময় সদস্যরা তাদের মতামত এবং সুযোগ, সুবিধা, অভাব, অভিযোগ তুলে ধরে।
এছাড়া বিকাল ৪ টায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উপলক্ষে জেলা প্রাশসক বাগেরহাট মহাদয়ের সভাপতিত্বে ভার্চুয়াল পদ্ধতিতে “আমার কথা শোনো” শিরোনামে শিশুদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শিশুদের পাশাপাশি অভিভাববক, শিক্ষকরা তাদের মতামত এবং সুযোগ, সুবিধা, অভাব, অভিযোগ তুলে ধরে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
