শিক্ষাবার্তা ডেস্ক :
আজ শুক্রবার জনাব মোঃ আলাউদ্দিন সরকার , অধ্যক্ষ, দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এর সভাপতিত্বে, জনাব মোঃ জালাল উদ্দীন, প্রভাষক, ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা ও কুমিল্লা জেলা এম্বাসিডর অ্যাম্বাসেডর এবং দেবিদ্বার অনলাইন মাদ্রাসা কার্যক্রম কমিটির সদস্য সচিব এর সঞ্চালনায় অনলাইন মাদরাসার কার্যক্রম অধিকতর গতিশীল করার লক্ষ্যে উপজেলার ত্রিশটি মাদ্রাসার মধ্যে অবশিষ্ট ১৬ মাদ্রাসার ৪৮ জন শিক্ষককে নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এ কে এম আলী জিন্নাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শাহ আলম এবং একাডেমিক সুপারভাইজার, জনাব মাইনুদ্দিন আহমেদ।
কুমিল্লা জেলা অ্যম্বাসেডর ও দেবিদ্বার উপজেলা আইসিটি ফোরামের সম্মানীয় সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আতিকুর রহমান, মোঃ সেলিম উদ্দিন প্রমুখ।
কর্মশালাটি সকাল ১০ ঘটিকায় শুরু হয় এবং দুপুর ২ টায় শেষ হয়।
উল্লেখ্য যে গত ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ উপজেলার পনেরোটি মাদ্রাসা থেকে ৪০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
