নিউজ ডেস্ক।।
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর দ্বিতীয় আঘাতের কবলে বিশ্বে। এখনো হয়নি ওষুধের আবিষ্কার। এর মধ্যেই করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে নানা আনুষঙ্গিক সমস্যা দেখা দিচ্ছে। এর মধ্যে হার্টের ক্ষতি হওয়ার তথ্যও উঠে এসেছে।
এমনকি যারা হালকা করোনার সংক্রমিত হয়েছেন, তাদের হার্টেও স্থায়ী ক্ষতি হচ্ছে। বিগত কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে এই নিয়ে গবেষণা করা হয়। আর সেই গবেষণাতেই এই তথ্য উঠে আসে। এমন খবর প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
করোনা থেকে সুস্থ হওয়ার মাসখানেক পরেও হৃদযন্ত্রে প্রদাহ এবং ক্ষত থেকে যাচ্ছে। এছাড়াও শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বুক ধড়ফড় করার মতো লক্ষণ দেখা চাচ্ছে।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কার্ডিওভাস্কুলার বায়োলজির গবেষক চার্লস মুরি জানান, হার্টের পেশি-কোষ নতুন করে তৈরি হয় না, জন্মের সময় থেকে একই থাকে। তাই কোনোভাবে এই কোষের ক্ষতি হলে তা সারার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে, হার্টের যান্ত্রিক ক্ষমতা কমে যায়।
এই সমীক্ষায় বলা হয়, করোনা থেকে সুস্থ হওয়ার পরও হৃদযন্ত্রের উপর এর প্রভাব দীর্ঘ দিন থাকতে পারে। শুধু তাই নয়, করোনায় যত মানুষ মারা যান, তাদের অনেকেরই মৃত্যুর কারণ কার্ডিয়াক সংক্রমণ। তবে গবেষণাটি প্রাথমিক ধাপে থাকায় এখনেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না গবেষকরা।
বিজ্ঞানীরা ধারণা করছেন, করোনা মানুষের হার্টের ওপর দু’ধরনের প্রভাব ফেলে। রোগীর ভাইরাসের সঙ্গে লড়ার ক্ষমতা কমে যেতে পারে। অথবা ভাইরাসটি হার্টের টিস্যুতে বাসা বাঁধতে পারে। এছাড়াও হার্টে প্রবেশ করে অবিকল হার্ট মাসল সেল বা পেশি-কোষের ছদ্মবেশ ধারণ করার মতো ক্ষমতাও রয়েছে করোনার। ছদ্মবেশ নিয়ে আসল পেশি কোষগুলোকে মেরেও ফেলতে পারে এই ভাইরাস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
