এইমাত্র পাওয়া

পহেলা অক্টোবর থেকে ওমান যেতে পারবেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক :

করোনার পরিস্থিতিতে দেশে আটকে পড়া প্রবাসীরা কোনো ধরনের বাধা ছাড়াই আগামী পহেলা অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

তবে এজন্য বৈধ ওমানি রেসিডেন্ট আইডি, বৈধ পাসপোর্ট, কোভিড–১৯ পিসিআর টেস্ট ও ওমানে পৌঁছার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে একটু আগে আরেকটা গুড নিউজ পেলাম। ওমানের আমাদের যারা এখানে আটকা পড়েছেন, তারা নিশ্চিন্তে যেতে পারবেন। ওমান সরকার আমাদের জানিয়েছে, যত বাংলাদেশি এখানে আটকে পড়েছেন, যারা ওমানে যেতে চান, তারা কোনো বাধা ছাড়াই যেতে পারবেন। আগামী ১ অক্টোবর থেকেই যেতে পারবেন।’

ড. মোমেন বলেন, ‘যেকোনো এয়ারলাইনস, যেটাই ওমানে যায়, সেটা দিয়েই (প্রবাসীরা) যেতে পারবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.