হাতিয়া, প্রতিনিধি, তাজুল ইসলাম তছলিম।।
“যতমত তত পথ হিন্দু স্বার্থে একমত” এ স্লোগানকে সামনে রেখে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে তিন দিনের সরকারী ছুটির দাবিতে মানববন্ধন করেছে হিন্দু যুবমহাজোট। বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট হাতিয়া শাখা ও ছাত্র মহাজোটের আয়োজনে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় পরিষদ চত্তরে এ মানববন্ধনের আয়োজ করা হয়।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট হাতিয়া শাখার সভাপতি ডা. ছোটন দাস, সহসভাপতি জুয়েল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বাসু দেব দাস, সাংগঠনিক সম্পাদক তপন পাটোকী , সাংস্কৃতিক সম্পাদক শ্রী কৃষ্ণ দাস, প্রচার সম্পাদক বাবল ুমজুমদার, সহপ্রচার সম্পাদক ডা. সঞ্জয় মজুমদার ,হাতিয়া শাখার ছাত্র মহাজোটের আহ্বায়ক কানু মজুমদার সূর্য, সদস্য সচিব টিটন দাস সহ যুব ও ছাত্র মহাজোটের প্রায় শতাধীক নেতৃবৃন্দ।
মানবন্ধনে বক্তারা জানান, শারদীয় দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দুঃখের বিষয় পূজায় ৫দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলে ও সরকারী ভাবে ১দিনের ছুটি থাকায় পরিবার পরিজনের সাথে ধর্মীয়কার্য ক্রমে অংশগ্রহন করা সম্ভব হয় না। হিন্দু সম্প্রদায়ের তিনদিনের ছুটির দাবিটি আসন্ন দূর্গাপূজার আগেই প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে ঘোষনা করবেন বলে আমরা আশাবাদী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
