এইমাত্র পাওয়া

মাগুরার শালিখার আড়পাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

লেনিন জাফর, মাগুরা প্রতিনিধি।
মাগুরা শালিখা উপজেলার সদর আড়পাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠত হয়েছে। আজ ১৪সেপ্টেম্বর(সোমবার) সকাল ১১ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের শুভ উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

এক কোটি টাকা ব্যয়ে তিনতলাবিশিষ্ঠ ভবনটির নির্মান কাজ গত বছর শুরু হয়। শালিখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার গোলাম মোঃ বাতেন, নির্বাচন অফিসার মোঃ মতিয়ার রহমান, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আরজ আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তফসির মোল্লা, আড়পাড়া ডিগ্রী কলেজের প্রভাষক দেবব্রত দে, উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম , বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.