এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়

কেন্দ্রীয়ভাবে নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কেন্দ্রীয়ভাবে নয়, স্ব স্ব মন্ত্রণালয় শিক্ষাপ্রাতষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে অনলাইনে পাঠদান চলছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.