এইমাত্র পাওয়া

অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের সাক্ষরতা দিবস পালন

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার বাস্তবায়নে গত ৮ সেপ্টেম্বর উৎস পরিচালিত অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবদের নিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, ম্যানেজার এডমিন এন্ড ফিন্যান্স মো. আনোয়ার হোসেন, প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ শাহ আলম, মনিটরিং অফিসার আবুল হাসেম খান, সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েট মোহিনী সংগীতা সিনহা, অনন্ত প্রাথমিক বিদ্যালয়ের সুপারভাইজর ইউসরা খান চমক ও শিক্ষিকা পিংকী রাণী দাশ। এতে বক্তারা বলেন, সাক্ষরতা হচ্ছে মৌলিক শিক্ষার ভিত্তি। বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সাক্ষরতার ভূমিকা ব্যাপক। বাংলাদেশে শতভাগ সাক্ষরতার হার নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা কার্যক্রম পরিচালনা করছেন। প্রেস বিজ্ঞপ্তি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.