এইমাত্র পাওয়া

গাংনীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি ঃঃ

গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে, ” উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনেসকো কর্তৃক নির্ধারিত “কেভিড -১৯ সংকটঃ স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভুমিকা ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় মেহেরপুর জেলার গাংনী উপজেলাতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে ।

গাংনী উপজেলা নির্বাহি অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে এবং গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার মোঃ আব্দুল্লাহ আল ‌মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ভুমি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্যােট মোঃ ইয়ানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ সাহজাহান রেজা, গাংনী ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ নাসিরউদ্দীন, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা । অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করে ।

প্রতি বছরের ন্যায় এবার ও পালিত হচ্ছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস । বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে । এ দিবস উৎযাপনের মুল লক্ষ্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনে জনসাধারনকে উদ্বুদ্ধকরন, সচেতনতা বৃদ্ধি, বিগত বছরের কর্মসুচীর মুল্যায়ন এবং আগামী বছরের জন্য পরিকল্পনা গ্রহন । প্রধান অতিথির বক্তব্যে এম এ খালেক বলেন, একটি সময় ছিল যখন নাইট স্কুলের মাধ্যমে‌ বয়স্ক শিক্ষা দেয়া হতো । যাদের স্বাক্ষর জ্ঞান ছিলনা তাদের জন্য রাত্রে বিভিন্ন ব্যবস্থা গ্রহন করা হতো ।

বর্তমানে মাননীয় প্রধানমন্রীর নেতৃত্বে আওয়ামীলীগ দেশের অনগ্রসর জনগোষ্টিকে শিক্ষায় আওতা আনার জন্য সরকার প্রাথমিক ও গনশিক্ষা মন্রনালয়, ইসলামিক ফাউন্ডেশন ও উপআনুষ্ঠানিক কার্যক্রম এর মাধ্যমে স্বাক্ষরতায় ব্যাপক অবদান রাখছে । যার কারনে বর্তমান সফল প্রধানমন্রীর উদ্যাোগে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় এবং এক ‌লক্ষ চার হাজার শিক্ষককে জাতীয়করনের আওতায় এনেছেন । তিনি বলেন এত বড় কাজ একমাত্র বর্তমান প্রধানমন্রীর পক্ষেই সম্ভব‌। তিনি গাংনীতে স্বাক্ষরতা হার অনেক বৃদ্ধি পাওয়ার এর সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান‌। বর্তমানে‌ স্বাক্ষরতার হারে সারাবিশ্বে স্বাক্ষরতায় বাংলাদেশের অবস্থান ১২৪ তম‌। স্বাক্ষরতার হার বর্তমানে প্রায় ৭৫% ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.