এইমাত্র পাওয়া

ভালুকায় মাধ্যমিক শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ভালুকায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ৮ দিন ব্যাপি আইসিটি প্রশিক্ষণের (ICT in Education, Literacy Troubleshooting & Maintenance) শুভ উদ্বোধন হয়।
রবিবার (২৩ আগস্ট) ভালুকা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুমা সুলতানা খানম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ রায়হান কবির।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক খসরু মোহাম্মদ রনি, যুগ্ন-সম্পাদক মোঃ রুহুল আমিন খান,সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোখছেদুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুস সাকিব সুমন ও সদস্য তামান্না আশরাফী। এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রশিক্ষকবৃন্দ।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ৮ দিন ব্যাপি প্রশিক্ষণের আর্থিক সহযোগিতা করেন স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা) এবং বাস্তবায়ন করেন উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.