এইমাত্র পাওয়া

যুবলীগের উদ্যোগে আড়াইহাজারে ২১ আগস্টে নিহত-আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

আড়াইহাজার উপজেলায় ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে উপজেলা যুবলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে শুক্রবার ২১ আগস্ট দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মিয়া মোঃ আলাউদ্দিন, মোঃ লিয়াকত হোসেন, মাহাবুবুর রহমান রোমান, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র এম এ হালিম সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, মোজাম্মেল হক জুয়েল, ফরিদ পাশা, আমানউল্লাহ আমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুবলীগ নেতা শব্দর আলী, মোঃ মহিউদ্দিন, আনোয়ার হোসেন, অ্যাড. সুমন, মাইনুল হোসেন, বিল্লাল হোসেন, আনিছুর রহমান, এনামুল হক, মুঞ্জুর হোসেন, পনির হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দেশের এ বর্বরতম হত্যাকান্ডের বিস্তারিত তুলে ধরা হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য সহ সকলের হত্যাকারীদের দেশে এনে রায় কার্যকরের দাবী জানানো হয় ।

প্রধান অতিথি ২১ আগস্টের গ্রেনেড হামলার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে বর্বর হামলা থেকে বেঁচে আসতে পেরেছি।আজ ও শরীরে গ্রেনেডের প্লিন্টার বহন করে বেঁচে আছি। সেই দিনের ভয়াবহ হামলার কথা মনে হলে গাঁ শিউরে ওঠে। মাঝে মাঝে প্লিন্টারের অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.