জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার (১৫ আগস্ট) নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃক “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” ও “বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শণ” শীর্ষক রচনা এবং হামদ/নাত ও বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এরমধ্যে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” এর উপর রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেন মেহনাজ শাহরিন (প্রাপ্তী)। দ্বিতীয় হয়েছেন মীম (মানবিক) ও তৃতীয় তানজিনা আক্তার (বিজ্ঞান)। তারাও প্রথম বর্ষের শিক্ষার্থী।
রোববার (১৬ আগস্ট) নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজ তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে রচনা ও কবিতা আবৃত্তিতে বিজয়ীদের নাম প্রকাশ করে।
মেহনাজ শাহরিন (প্রাপ্তী) মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন ও বিউটি এক্সপার্ট নিলুফা ইয়াসমিনের মেয়ে। প্রাপ্তী ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে সরকারি মহিলা কলেজে বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও বিএনসিসি সদস্য। প্রাপ্তীর বাবা মা মেয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
