মো. নূরুজ্জামান, বিশেষ প্রতিনিধিঃ
১৫ আগস্টকে আর্ন্তজাতিক শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছে ময়মনসিংহ আইসিটি শিক্ষক ফোরাম। গতকাল ময়মনসিংহ আইসিটি শিক্ষক ফোরামের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে জুমে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে এ দাবি জানান ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম তালুকদার। ১৫ আগস্ট রাত ৯টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম তালুকদার। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দেশের জন্য অনেক নেতাই শহীদ হয়েছেন কিন্তু বঙ্গবন্ধুই একমাত্র নেতা যিনি তার পরিবারের প্রায় সবাই দেশের জন্য একসাথে শাহাদাৎ বরণ করেছেন। তাই ১৫ আগস্টকে আর্ন্তজাতিক শোক দিবস ঘোষনার দাবি জানান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেরার সুযোগ্য জেলা প্রশাসক ও ময়মনসিংহ আইসিটি শিক্ষক ফোরামের সভাপতি মো. মিজানুর রহমান। তিনি আইসিটি শিক্ষক ফোরামকে দেশের একটি মডেল ডিজিটাল প্লাটফর্ম তৈরির আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ খুরশীদ আলম তালুকদার, সহকারী শিক্ষক, ময়মনসিংহ জিলা স্কুল, হাসানাত জামান সবুজ, সহকারী শিক্ষক, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল ও নাহিদ মন্ডল, প্রভাষক, কমার্স কলেজ, ময়মনসিংহ।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের সহ সম্পাদক ও গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূরুজ্জামান।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, আইসিটি শিক্ষক ফোরামের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
