পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার তিস্তাপাড়া তিনপুল এলাকায় পুকুরের পানিতে ডুবে শিহাব (১২) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শিহাব ওই এলাকার রোকনুজ্জামান ডাবলুর ছেলে। সে টোকরাভাসা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। পাশাপাশি তিস্তাপাড়া হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শিক্ষা নিতে যেত।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে শিহাব অন্যান্য বন্ধুদের সঙ্গে তিনপুল এলাকার তিস্তাপাড়া হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে সাঁতার না জানায় গভীর পানিতে তলিয়ে যায় শিহাব। পরে তার সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
