রফিকুল আলম বকুল , মেহেরপুর ।
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫০০ শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হলো । উক্ত ভার্সুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তাজুল ইসলাম, অতিরিক্ত সচিব ( প্রশাসন) গণশিক্ষা মন্ত্রণালয় ও মেন্টর, মেহেরপুর জেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ ফজলে রহমান । অনুষ্ঠানে পিটিআই সুপারিনটেনডেন্ট, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলার তিন উপজেলার শিক্ষা অফিসারগণ পিটিআই ইন্সট্রাক্টর, ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । মেহেরপুর জেলার শিক্ষার মান ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় । উল্লেখ্য যে, মাননীয় জনপ্রশাসন প্রতিমন্রী জেলার প্রাথমিক শিক্ষা কে গুরুত্ব দিয়ে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন । তাঁরই ধারাবাহিকতায় মেহেরপুর জেলার প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তিনি আন্তরিকভাবে কাজ করছেন ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর ব্যাপক তৎপরতায় ও মাননীয় জনপ্রশাসন প্রতিমন্রীর সহযোগিতায় এই করোনা পরিস্থিতিতেও মেহেরপুর জেলার প্রাথমিক শিক্ষার কার্যক্রম চলছে জোরালোভাবে । করোনাকালে স্কুল বন্ধ থাকলেও কিভাবে ছাত্রছাত্রীদের শিক্ষার মধ্যে রাখা যায় এবং তাদেরকে কিভাবে লেখাপড়াতে উৎসাহিত করা যায় সেসব বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয় ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
