এইমাত্র পাওয়া

মানবিক আড়াইহাজার হটলাইন সেবা এবং কুইক রেসপন্স মেডিকেল টিম স্বাস্থ্যসেবা চালু

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

” আপনার স্বাস্থ্য , আমাদের অঙ্গীকার” এই অঙ্গীকার কে সামনে রেখে ” আড়াইহাজার উপজেলা কুইক রেসপন্স মেডিকেল টিম স্বাস্থ্যসেবা এবং মানবিক আড়াইহাজার হটলাইন সেবা চালু করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা। এলক্ষ্যে গৃহীত কর্মসূচি নিয়ে তিনি আড়াইহাজারবাসীকে অবহিত করেন।

কোভিড-১৯ সম্পর্কিত যে কোনো তথ্য, কোভিড-১৯ পরীক্ষা/ নমুনা সংগ্রহসহ যে কোনো জরুরী স্বাস্থ্য সমস্যায় ফোন করুন এই হটলাইন নাম্বারে ০১৭৩০-৩২৪৫৩0 আড়াইহাজার উপজেলা কুইক রেসপন্স মেডিকেল টিম স্বাস্থ্যসেবা” প্রয়োজনে পৌঁছে যাবে আপনার বাড়িতে। আমরা আছি সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা আপনার পাশে , আপনার ফোনের অপেক্ষায়।

স্বল্পমূল্যে এ্যাম্বুলেন্স সেবা সহায়তা পেতে ফোন করুন-

সুপ্রিয় আড়াইহাজারবাসী।
সমসাময়িক কালের সবচেয়ে ভয়াবহ আতঙ্ক করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি পর্যবেক্ষণ, সংক্রমণ প্রতিরোধে আমি নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছি। করোনা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সামাজিক দূরত্বের ইস্যুটি প্রতিপালনে উদ্বুদ্ধকরণ, আড়াইহাজারের কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কিনা এবং করোনা আক্রান্ত হোক আর না হোক বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা অবহেলায় কেউ মারা যাচ্ছেন কিনা ,গরিব দুঃখী অসহায় সর্বোপরি মধ্যবিত্তের জন্য যথা সম্ভব খাদ্য সামগ্রী পৌঁছানো হচ্ছে কিনা সকল বিষয়ে অবগত হয়ে আড়াইহাজারের সকল মানুষের স্বাস্থ্য / খাদ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমি ‘মানবিক আড়াইহাজার হটলাইন সেবা’ চালু করেছি। আপনার একটি ফোনই আপনার ঘরে পৌঁছে যাবে খাদ্য। আমরা আছি আপনাৱ পাশে ।

আপনার জ্বর ও কাশি আছে? ঔষধে কাজ করছে না? গলা ব্যাথা আছে? কোভিড-১৯ রোগীর সরাসরি সংস্পর্শে এসেছেন? কোভিড-১৯ রোগীর পরিবারের সদস্য? অথবা অন্যকোনো রোগে আক্রান্ত? জরুরী চিকিৎসা প্রয়োজন? চিকিৎসা জনিত কারনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ঢাকার অন্যকোনো হাসপাতালে যেতে হবে? করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করার জন্য অথবা যে কোনো স্বাস্থ্য সমস্যায় আমাদের ” আড়াইহাজার উপজেলা কুইক রেসপন্স মেডিকেল টিম স্বাস্থ্যসেবা ” হটলাইনে ফোন করুন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য বিভাগ আপনার সাথে কথা বলার পর প্রয়োজনীয় ক্ষেত্রে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা করতে নমুনা সংগ্রহসহ সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আমিন (এম বি বি এস, বি সি এস (স্বাস্থ্য) এর সার্বিক তত্বাবধানে পরিচালিত” আড়াইহাজার উপজেলা কুইক রেসপন্স মেডিকেল টিম স্বাস্থ্যসেবা” করোনা পরিস্থিতিতে আড়াইহাজারের কোনো মানুষ চিকিৎসায় অবহেলায় থাকবেন না ‘ইনশাআল্লাহ’। আল্লাহর কৃপায় আমি আপনাদের পাশে আছি।

ডা: সায়মা আফরোজ,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
আড়াইহাজার, নারায়ণগঞ্জ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.