তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২০-২১ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী মো. জাহানুর ইসলাম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. আখতার হোসেন আজাদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে বুধবার (০৫ আগস্ট) উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।আগামী এক বছরের জন্য গঠিত কমিটিতে অন্যান্যরা হলেন সহ সভাপতি মো. জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া কারিমুন, সাংগঠনিক সম্পাদক মারজুকা রায়না, সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত শাহীন, অর্থ সম্পাদক নিগার সুলতানা সুপ্তি, উপ অর্থ সম্পাদক মো. রাশেদ আহমেদ, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম আকাশ, উপ দপ্তর সম্পাদক মোমেনা আক্তার মুক্তা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক : কাজী জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক : জুবায়ের হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফসানা রেজওয়ানা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জি. কে. সাদিক, সম্পাদকীয় পর্ষদ মাহমুদুর রহমান মানিক, তাসনীম হাসান আবির, আনারুল ইসলাম।প্রেস বিজ্ঞপ্তি:
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
