এইমাত্র পাওয়া

পটুয়াখালীতে শোক দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শিক্ষাবার্তা ডেস্কঃ

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ এর প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে পটুয়াখালীতে। জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর হোসেন,সিভিল সার্জন,পুলিশ সুপারের প্রতিনিধি সহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভার শুরুতে ১ মিনিট নিরবতা পালন করে সামাজিক দুরত্ব বজায় রেখে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কর্মসূচী পালনের সিদ্ধান্ত গহীত হয়।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.