মেহেরপুর প্রতিনিধি
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মেহেরপুরের সেচ্ছাসেবী সংগঠন মেহেরপুর ভাবনা’র উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের একবেলা খাবারের আয়োজন করা হয়েছে।
কোরবানীর ঈদকে ঘিরে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেয় সংঠনটি। ঈদের দিন বিত্তবানদের সহযোগিতায় কোরবানীর মাংস সংগ্রহ করেন স্বেচ্ছাসেবকরা। সেই মাংস দিয়ে ১৫০ জন শিশুর মাঝে খাবারের ব্যবস্থা করেন। ইতিমধ্যে সংঠনটির বেশকিছু উদ্যোগে সফল হয়েছে। তারা আশা রাখে সামনে আরো উদ্যোগ গ্রহণ করবে বলে জানান।
একই দিনে মেহেরপুর ভাবনা সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটির সভাপতি তানভির আল মামুন ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সহ ৩০ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
