এইমাত্র পাওয়া

আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চলের জন্য অধিগ্রহণ করা ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের জন্য অধিগ্রহণ করা ভূমির ক্ষতিপূরণের এল এ চেক হস্তান্তর করা হয়। সোমবার সকাল ১০টায় উপজেলার ছনপাড়ায় এই চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, ভিডিও কনফারেন্সে যুক্ত হন ঢাকা বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান পিএএ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন, সাতগ্রাম ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) মো: উজ্জল হোসেন ও ওসি (তদন্ত) শওকত হোসেন প্রমুখ।

সোমবার ১৩ জন ক্ষতিগ্রস্থ ভূমি মালিককে জমি ও অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার ১ শ’ টাকার চেক হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, আড়াইহাজারের ছনপাড়া ও পাচঁরুখীতে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের কাজ চলমান রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.