এইমাত্র পাওয়া

৬ মাসের ডিপ্লোমাধারী আইসিটি শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

২০১৬ খ্রিষ্টাব্দে প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুসারে প্রথম নিয়োগ চক্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক পদে যোগ দিয়ে নিয়মিত পাঠদান করেও এমপিওভুক্ত হতে পারছিলেন না অনেক শিক্ষক। প্রথম নিয়োগ চক্রে এনটিআরসিএর সুপারিশকৃত শিক্ষকরা বিভিন্ন স্কুল ও মাদরাসায় যোগদান করলেও এ জটিলতায় পরেছিলেন। তাদের এমপিওভুক্ত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে রোববার (২৬ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

তবে, অন্য মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়েছে, ৬ মাসের ডিপ্লোমায় এনটিআরসিএর নতুন নিয়োগপ্রাপ্ত সুপারিশ পাওয়া প্রার্থীরা এমপিওভুক্ত হতে পারবেন। শুধু মাত্র ২০১৯ খ্রিষ্টাব্দের ১০ জানুয়ারি ও ৩৮ মে সুপারিশ পাওয়া প্রার্থীদের এমপিওভুক্তির ক্ষেত্রে এমপিও নীতিমালা ও জনবল কাঠামো প্রযোজ্য হবে না। তারা বকেয়া পাবেন না। তবে, তাদের এমপিওর আবেদনের তারিখ থেকে এমপিও কার্যকর হবে।

শিক্ষাবার্তার পাঠকদের জন্য মন্ত্রণালয়ের আদেশের চিঠি দেওয়া হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.