নিজস্ব প্রতিবেদক।।
নিজস্ব গায়কীর ব্যাতিক্রমী ঢং আর সুরের যাদুতে বাংলা গানের শ্রোতাদের মুগ্ধ করেছেন কাজী শুভ। আধুনিক গানের পাশাপাশি ফোক গানেও রয়েছে তার অনবদ্য বিচরণ। তার কণ্ঠে গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে।
আসছে ঈদে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ‘সোনা বউ’ খ্যাত এই শিল্পী। গানের শিরোনাম ‘পারবো না ছাড়তে তোমায়’। এ মিজানের লেখায় গানের সুর করেছেন কাজী শুভ এবং সংগীতায়োজন করেন রাফি মোহাম্মদ। গানটিতে কাজী শুভর সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন নতুন প্রজন্মের পরিচিত মুখ প্রমা শেখ। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় গান ভিডিওতে দুই শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন অলংকার ও তমাল।
কাজী শুভ বলেন, ‘ঈদ উপলক্ষে আমার গাওয়া বেশ কিছু গান প্রকাশ হবে। তার মধ্যে ‘পারবো না ছাড়তে তোমায়’ গানটি রোমান্টিক ধাঁচের। প্রমা ও আমি চেষ্টা করেছি শ্রুতিমধুর করে গানটি গাইতে। আশা করছি এটি কোরবানি ঈদে শ্রোতাদের মন মাতাবে।’
প্রমা বলেন, ‘কাজী শুভ ভাই আমার পছন্দের গায়ক। তার বহু গান এদেশের শ্রোতাদের মুগ্ধ করেছে। তার সঙ্গে গান করার সুযোগটি আমার ক্যারিয়ারের জন্য দারুণ প্রাপ্তি বলেই মনে করছি। আমরা দুজনে বেশ উপভোগ করে গানটি গেয়েছি। শ্রোতাদেরও এটি ভালো লাগবে বলে প্রত্যাশা করছি। সেইসঙ্গে দারুণ সব লোকেশনে গানের ভিডিওটি উপভোগ্য হবে।’
সবকিছু ঠিক থাকলে আসছে ঈদ উপলক্ষে আগামী ২৭ জুলাই হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘পারবো না ছাড়তে তোমায়’ গানটি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
