এইমাত্র পাওয়া

ছুটির দিনে পুরোনো রূপে ঢাকা

নিজস্ব প্রতিনিধি।।

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দাঁড়িয়ে মধ্যবয়সী এক ব্যক্তি মোবাইল ফোনে উচ্চস্বরে কাকে যেন বলছিলেন, ‘তুমি আমার সাথে মিথ্যা কথা বলছ কেন? নিউ মার্কেট থেকে বাসে আসতে কয় মিনিটের পথ আমি কি তা জানি না? প্রায় আধ ঘণ্টা যাবত দাঁড়িয়ে অপেক্ষা করছি। তোমার আসার নাম নেই।’

তিনি কথা শেষ করতে না করতেই একটি বাস থেকে হন্তদন্ত হয়ে ১৬-১৭ বছরের এক যুবক নেমে তার সামনে দাঁড়িয়ে কাঁচুমাচু হয়ে বলল, ‘আমি কী করব, বাবা? নীলক্ষেত থেকে বইটা কিনেই বাসে উঠি। রাস্তাজুড়ে যানজট। তাই এত দেরি হলো।’ এবার শান্ত হলেন ভদ্রলোক।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দৃশ্য দেখা যায়। সাপ্তাহিক ছুটির দিনে আজ রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় অসংখ্য নারী, পুরুষ ও শিশুর ঢল নামে। অন্য দিনের তুলনায় আজ দুপুরের পর থেকেই অলিগলি থেকে শুরু করে রাজপথে ছোটবড় বাস, মাইক্রোবাস, জিপ গাড়ি, প্রাইভেটকার, ব্যক্তিগত মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ভাড়ায়চালিত মোটরসাইকেল, ইঞ্জিনচালিত রিকশা ও প্যাডেলচালিত রিকশাসহ বিভিন্ন যানবাহনের ভিড় বাড়তে থাকে। ফলে বিভিন্ন এলাকার রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.