এইমাত্র পাওয়া

বাগেরহাটে মাধ‌্যমিক স্তরে অনলাইন ক্লাস বাস্তবায়নে চুলকাঠিতে শিক্ষকদের সমম্বয় সভা

মোঃ মোজাহিদুর রহমান।।

বাগেরহাট জেলার সদর উপজেলার চুলকাঠি ঘনশ‌্যামপুর মাধ‌্যমিক বিদ‌্যালয়ে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকদের সমম্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। করোনার প্রভাবে বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার চরম ক্ষতি হচ্ছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের পডাশোনায় সহযোগিতার সবচেয়ে বড় মাধ‌্যম হল অনলাইন ক্লাস। এ ক্লাস সফল ও আকর্ষনীয় করতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রস্তুতিসহ মনোভাব তৈরি করতে হবে। শ্রেণি ও পাঠ বিন‌্যাস করে শিক্ষার্থীদের উপযোগী শিক্ষা কার্যকরী করতে এ সভার আয়োজন।

চুলকাঠি ঘনশ‌্যামপুর মাধ‌্যমিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম হিশামূল হক ও জেলা এ‌্যাম্বেসেডর মোঃ মোজাহিদুর রহমান। এ ছাড়া পার্শ্ববর্তী সকল বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সারাদেশের ন্যায় বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ মহোদয়ের উদ্যোগে ইতিপুর্বে বাগেরহাটে অনলাইন স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। জেলার ৯টি উপজেলায় ৯টি অনলাইন স্কুল চালু করা হয়েছে। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে দিতে সারাদেশের ন্যায় বাগেরহাটেও এ কার্যক্রম অব্যাহত রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.