মনের দুঃখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কলেজ শিক্ষক এম ভেঙ্কাটেশ্বর রাও। সোমবার ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের পূর্ব গোদাভরি জেলায় নিজের কলেজের এক হোস্টেল কক্ষেই তিনি আত্মহত্যা করেন। প্রেম করে ছ্যাাঁকা খাওয়ার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা গেছে।
জানা যায়, রাজ্যের গোদাভরি জেলার শ্রীনিবাসা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কলেজে মাত্র ১০ দিন আগেই লেকচারার হিসেবে যোগ দিয়েছিলেন ওই শিক্ষক। তার বাড়ি অন্ধ্র প্রদেশের গুনতুর জেলার মানগালাগিরি শহরে।
তিনি সোমবার রাতে কলেজের হোস্টেল নিজের রুমে বসেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ওই কক্ষে তল্লাশি চালিয়ে একটি সুইসাইডস নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা, প্রেমে ব্যর্থ হওয়ার শোকে তিনি আত্মহত্যা করেছেন। তবে তিনি কতদিন ধরে প্রেম করছিলেন এবং কীভাবে ছ্যাঁকা খেলেন এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। আর ময়না তদন্তের জন্য শিক্ষকের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: এএনআই
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল