বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। ভাইরাসটির সংক্রমণ ও এতে আক্রান্ত হয়ে মৃতের সারি দীর্ঘই হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরো প্রায় ৭ হাজার মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। একই সময়ে নতুন করে প্রায় আড়াই লাখ মানুষের শরীরে প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ৬ লাখ ছুঁইছুঁই। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি সাড়ে ৪২ লাখের কাছাকাছি।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১৮ জুলাই, শনিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১ কোটি ৪১ লাখ ৮৯ হাজার ২২৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৫ লাখ ৯৯ হাজার ৩৪১ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৮৪ লাখ ৫৫ হাজার ২০৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫১ লাখ ৩৪ হাজার ৬৭৬ জন, এদের মধ্যে ৬০ হাজার ১৩৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
আক্রান্তের হিসেবে সকল দেশ ছাড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে সর্বোচ্চ ৩৭ লাখ ৭০ হাজার ১২ জনের শরীরে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪৮ হাজার ৬৯৭ জন। এছাড়া ভারতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে তৃতীয় সর্বোচ্চ ১০ লাখ ৪০ হাজার ৪৫৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর রাশিয়ায় ৭ লাখ ৫৯ হাজার ২০৩ জন (চতুর্থ) ও পেরুতে ৩ লাখ ৪৫ হাজার ৫৩৭ জনের (পঞ্চম) শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো – দক্ষিণ আফ্রিকা (৩ লাখ ৩৭ হাজার ৫৯৪ জন), মেক্সিকো (৩ লাখ ৩১ হাজার ২৯৮ জন), চিলি (৩ লাখ ২৬ হাজার ৫৩৯ জন), স্পেন (৩ লাখ ৭ হাজার ৩৩৫ জন) ও যুক্তরাজ্য (২ লাখ ৯৩ হাজার ২৩৯ জন)।
মৃতের হিসেবেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৪২ হাজার ৬৪ জনে দাঁড়িয়েছে। ব্রাজিলে মারা গেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ হাজার ৯৩২ জন। যুক্তরাজ্যে তৃতীয় সর্বোচ্চ ৪৫ হাজার ২৩৩ জন, মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৩৮ হাজার ৩১০ জন ও ইতালিতে পঞ্চম সর্বোচ্চ ৩৫ হাজার ২৮ জনের প্রাণহানি হয়েছে।
এ হিসেবে শীর্ষ দশে রয়েছে – ফ্রান্স (মৃত্যু ৩০ হাজার ১৫২ জন), স্পেন (মৃত্যু ২৮ হাজার ৪২০ জন), ভারত (মৃত্যু ২৬ হাজার ২৮৫ জন), ইরান (মৃত্যু ১৩ হাজার ৭৯১ জন) ও পেরু (মৃত্যু ১২ হাজার ৭৯৯ জন)।
এছাড়া রাশিয়ায় ১২ হাজার ১২৩ জন, বেলজিয়ামে ৯ হাজার ৭৯৫ জন, জার্মানিতে ৯ হাজার ১৬০ জন, কানাডায় ৮ হাজার ৮৩৯ জন, চিলিতে ৭ হাজার ৩৪৭ জন, কলম্বিয়ায় ৫ হাজার ২২৮ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ১৩৫ জন, সুইডেনে ৫ হাজার ৬১৯ জন, তুরস্কে ৫ হাজার ৪৫৮ জন, পাকিস্তানে ৫ হাজার ৪৭৫ জন, ইকুয়েডরে ৫ হাজার ২১০ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৮০৪ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, মিসরে ৪ হাজার ১৮৮ জন, ইন্দোনেশিয়ায় ৩ হাজার ৯৫৭ জন, ইরাকে ৩ হাজার ৬১৬ জন, বাংলাদেশে ২ হাজার ৫৪৭ জন, সৌদি আরবে ২ হাজার ৪০৭ জন ও আর্জেন্টিনায় ২ হাজার ১৭৮ জনের মৃত্যু হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
