এইমাত্র পাওয়া

চিলমারী বন্যা পরিস্থিতি অবনতি লক্ষাধিক মানুষ পানি বন্দী

মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার পাউবো বাঁধের পূর্ব এলাকায় বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পশ্চিম এলাকায় বন্যা পরি¯ি’তির অবনতি হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। রাণীগঞ্জ, কুটির গ্রাম, পাঁচ গ্রাম, ভাটিয়া পাড়া, নয়া বাজার, বকুলতলা, নাপিত পাড়া, রাজারঘাট, ব্যাপারী পাড়া, বুরুজের পাড়, ঠগের হাট, পুটিমারী, মজাইডাঙ্গা, খামারপাড়া, কিশামতবানু, গবেরতল, মজিতের পাড়, ছড়ার পাড়, শেখপাড়া, বেলেরভিটার, মাটিকাটা, ডেমনারপাড়, ডাওয়াইটারী, শান্তিনগর, সবুজ পাড়া এলাকা প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। এসব এলাকার লোকজন ঘরের ভিতর উচু মাচা করে কিংবা খাটের নিচে ইট উচু করে দিয়ে বসবাস করছে। বন্যার্তদের অনেকে উচু রাস্তা, হ্যালিপ্যাডসহ বিভিন্ন উচু জায়গায় গবাদী পশুসহ আশ্রয় নিয়ে খোলা আকেশের নিচে বসবাস ককরছে। তাদের রান্নার ব্যব¯’া কিংবা কারো ঘরে খাবার না থাকায় অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে। উপজেলা পরিষদ ও পুলিশ ষ্টেশনে হাটু পানি হওয়ায় অফিসের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.