নিউজ ডেস্ক।।
কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস এম নুর উদ্দিন আহমেদ রুমি (৪৮) ও মিরপুরের হালসা কলেজের সহকারী অধ্যাপক মোজাহার আলী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় চিকিৎসক নুর উদ্দিন রুমি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এবং অধ্যাপক মোজাহার আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ডাঃ নুর উদ্দিন আহমেদ রুমি ডায়াবেটিস রোগী ছিলেন। তার বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুরে। তার লাশ ঢাকা থেকে সেখানেই নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, গত ৩ জুলাই নুর উদ্দিনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। ডায়াবেটিস রোগী হওয়ায় অবস্থার অবনতির আশঙ্কায় তাকে ওই দিন রাতেই ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে তার শরীরের অবস্থা উন্নতির দিকেই যাচ্ছিল। হঠাৎ করে বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হতে থাকে। পরে রাত ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে হালসা কলেজের সহকারী অধ্যাপক মোজাহার আলীর ছেলে অনিক মাহমুদ জানান, গত সপ্তাহে বাবার শরীরে একটু জ্বর অনুভব হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে ঢাকায় রেফার করা হয়। আজ ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
