পটুয়াখালী প্রতিনিধি।।
কুয়াকাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছে কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন (কুটুম), কুয়াকাটা ট্যুরিস্টবোট মালিক সমিতি, কুয়াকাটা শুভসংঘ ক্লাব । মঙ্গলবার কুটুম’র সিনিয়র সহ-সভাপতি হোসাইন আমির’র সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক খাঁন এ রাজ্জাক, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম বেলাল, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান সাইদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম।
কুুটুমের সংগঠনটির সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা মো: মজিবুর রহমান, অর্থ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল, কুয়াকাটা ট্যুরিস্টবোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীর, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহিদসহ শুভসংঘ ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ জুলাই প্রত্যক্ষ ভোটে নাসির উদ্দিন বিপ্লব (যুগান্তর) সভাপতি ও কাজী সাঈদ (সংবাদ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ্ব আব্দুল কুদ্দুস মাহমুদ (খবরপত্র), সহ-সভাপতি শেখ এসাহাক আলী (দক্ষিণের কন্ঠ) নির্বাচিত হয়েছে। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদগুলো আলোচনার ভিত্তিতে সমন্বয় করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
