মাহফুজ আলম, কাপ্তাই থেকে।।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুজয় চাকমা- বাবু সহ তার পরিবারের ৬ জন করোনা যুদ্ধে- জয়ী হয়ে সুস্থ্য আছেন স্ব-পরিবার। করোনা যোদ্ধা চিকিৎসক পরিবারের অন্য সদস্যরা হলেন বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান।
১২ জুলাই এ ব্যাপারে নিশ্চিত করনে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার -পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী।
এছাড়াও ডাক্তার সুজয় চাকমা এ প্রতিনিধিকে জানিয়েছেন গেল ২১ জুন থেকে ২৩ জুন এ দিন গুলোতে পরিবারের সবার মাঝে করোনা উপসর্গ দেখা দিলে ২৪ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে স্ব- পরিবারে নমুনা পরীক্ষা দেওয়া হয়। এর পরবর্তীতে এক দিন পর অর্থাৎ ২৫ জুন চট্টগ্রাম মেডিকেল থেকে রিপোর্ট আসে আমি-সহ পরিবারের সকলের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়।
পরবর্তীতে চট্টগ্রামের একটি বাসায় স্ব- পরিবারে দীর্ঘ ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসকের পরামর্শ দেওয়া চিকিৎসা নিয়ে প্রায় ১৬ দিন পর ৯ জুলাই করোনা যুদ্ধে স্ব- পরিবারে সুস্থ্য হয়ে জয়ী হয়েছেন। তিনি আরো বলেন করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বিভিন্ন রোগীর চিকিৎসা সেবা মুলক কাজে সক্রিয় ভাবে দায়িত্ব – কর্তব্য পালনে কর্মস্হলে নিয়মিত উপস্থিত ছিলেন ডাঃ সুজয় চাকমা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
