নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না, তিন দিনই থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠক হয়। ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
জিলহজ মাসের চাঁদ দেখা অনুযায়ী এবার আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
