এইমাত্র পাওয়া

লালমনিরহাটে অধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু 

 সবুজ আলী আপন, লালমনিরহাট:

লালমনিরহাটে নারী ও মেয়েদের অধিকার এবং আন্তর্জাতিক আইন মান বিষয়ে অধিকার সুরক্ষাকারীদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রবিবার সকালে শুরু হয়েছে।

 ইউরোপীয় ইউনিয়নের অার্থিক সহায়তায় নিউজ নেটওয়ার্ক ও উদয়ঙ্কুর সেবা সংস্থা(ইউএসএস) এর যৌথ বাস্তবায়নে স্থানীয় বেসরকারী সংস্থা নতুন জীবন রচি( নজীর) ভবনে জেলায় কর্মরত সাংবাদিক,মিডিয়া গেটকিপার্স,সিভিল সোসাইটি প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে। প্রতিব্যাচে ২৫ জন করে ৪ টি ব্যাচে এ প্রশিক্ষণ কর্মশালা আগামী ২৩ জুলাই শেষ হবার কথা রয়েছে।
প্রশিক্ষণটির উদ্বোধন করেন প্রধান অতিথি লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রফিকুল ইসলাম।
হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম জেলা সভাপতি গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন মাবাধিকার কর্মী রেখা শাহা। উপস্থিত ছিলেন  ইউএসএস এর প্রোগাম ফ্যাসিলিটেটর আব্দুর রউফ,নিউজ নেটওয়ার্ক এর মনিটরিং অফিসার শ্যামল রায় ও ফিল্ড কো-অর্ডিনেটর(রংপুর) মাছুমা ইউসুফ এবং হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম নেতৃবৃন্দ প্রমুখ।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.