মোহাম্মদ ইমদাদুল হক মিলন, মাদারীপুর।।
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সাথে সৌজন্য সাক্ষাত করেন সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সদস্যরা। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরুত্ব বজায় রেখে রবিবার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মৈত্রী মিডিয়া সেন্টারের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক ড. রহিমা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন নবাগত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
ড. রহিমা খাতুন বলেন, ‘সাংবাদিকরা হচ্ছে সমাজের মিলন। আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন এবং আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি’।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা: লুৎফুন নাহার নাজিম, সহকারী কমিশনার আনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আবু-জাহের।
এছাড়া মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদল, সাধারণ সম্পাদক এস.এম. আরাফাত হাসান, সহ সভাপতি সঞ্জয় কর্মকার অভিজিৎ, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সোহাগ, আরিফুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান সরদার, দপ্তর সম্পাদক ইমদাদুল হক মিলন, কার্যকরী সদস্য শাহাদাত হোসেন জুয়েল, সাধারণ সদস্য জুয়েল হোসেন জয় এতে উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে তিনি মৈত্রী মিডিয়া সেন্টারের সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ৭ জুলাই ড. রহিমা খাতুন মাদারীপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি ২২তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে চাকুরীতে যোগ দেন। ড. রহিমা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যা বিষয়ে স্নাতোকোত্তর ও জাপান থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। এর আগে তিনি বিসিএস প্রশাসন একাডেমিতে কর্মরত ছিলেন। তিনি এই প্রথম মাদারীপুরে নারী জেলা প্রশাসক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
