মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্য আড়াইহাজারে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামসুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, সাবেক চেয়ারম্যান শাহজালাল মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, মেয়র সুন্দর আলী, হালিম সিকদার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান লাক মিয়া, সাহিদা মোশারফ, আমানউল্যাহ আমান, অদুদ মাহমুদ, সাইফুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম ভূইয়া, নাজিমউদ্দিন মোল্লা, আবু তালেব মোল্লা, আরিফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ইকবাল রহমান রিপন. উপজেলা যুবলীগে সভাপতি আহাম্মেদুল কবির উজ্জ্বল, ছাত্রলীগের আহ্বায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েল প্রমুখ।
প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু বলেন, সারা দেশে সবুজ বেষ্টনি গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীসহ দেশবাসীর উদ্দেশ্যে ফলজ,বনজ, ওষধি গাছসহ অন্তত তিনটি করে গাছ রোপনের প্রতি আহবান জানিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের তত্বাবধানে ফলজ গাছ রোপনের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী সফল ও সার্থক করতে দলের প্রতিটি কর্মী অঙ্গীকারবদ্ধ।
পরে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের পক্ষে ৩৮ তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকারী আড়াইহাজারের কৃতি সন্তান এস এম রুহুল আমিন শরিফকে সংবর্ধনা দেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
