পাঁচ সচিবের পদে রদবদল

অনলাইন ডেস্ক :

পাঁচ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে সচিব পদে রদবদল হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। কিছুদিন আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে এ মন্ত্রণালয়ের সচিবের পদ শূন্য হয়।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সী শাহাবুদ্দীন আহমেদকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব মর্যাদা), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম খানকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারন ইউনিটের মহাপরিচালক এম বদরুল আরেফীনকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল লতিফ এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading