এইমাত্র পাওয়া

তৃতীয় ব্যাচ’র প্রশিক্ষণ দিচ্ছে টিইএসওএল বাংলাদেশ ও এটুআই

শিক্ষাবার্তা ডেস্ক :

এটুআই ও TESOL Bangladesh এর আয়োজনে শিক্ষকদের উচ্চারণ ও উপস্থাপনা দক্ষতার Exclusive অনলাইন প্রশিক্ষণের ৩য় ব্যাচে অংশগ্রহণ করে চট্রগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৪৮০+ অ্যাম্বাসেডর শিক্ষক। গতকাল শনিবার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন,  কুমিল্লা জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, এটুআই কর্মকর্তা জনাব মো. কবীর হোসেন, অভিজিৎ সাহা ও টিটি কলেজে’র শিক্ষকবৃন্দ।

আজ রবিবার ছিলো ব্যাচ’র ২য় দিন। আজ উপস্থিত ছিলেন এটুআই কর্মকর্তা  জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, জনাব মো. কবীর হোসেন, জনাব অভিজিৎ সাহা, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম , জনাব ড. মুহাম্মদ দিদার চৌধুরী- সহকারী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট ও জনাব আবদুল্লাহ আল মাহমুদ- সহকারী অধ্যাপক, সরকারী টিচার্স ট্রেনিং কলেজ , সিলেট।

জানা যায়, মোট ৩ টি ব্যাচের মাধ্যমে ৮ বিভাগের সকল জেলা অ্যাম্বাসেডর শিক্ষকদের এই অনলাইন প্রশিক্ষণ দেয়া হবে। ৩ দিনব্যাপী এই অনলাইন প্রশিক্ষণের ১ম ব্যাচে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগ।

ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষকদের জন্য উচ্চারণ ও উপস্থাপনা দক্ষতা এক্সক্লোসিভ Exclusive প্রশিক্ষণ (ব্যাচ-১) এর উদ্বোধনী দিনে উদ্বোধন করেন যুগ্মসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ এবং এটুআই এর যুগ্ম প্রকল্প পরিচালক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। উদ্বোধনকালে তিনি সকল জেলার ICT4E শিক্ষক অ্যাম্বাসেডরদের সাথে তাঁর ব্যক্তিজীবন এবং শিক্ষক পরিবারে বড় হওয়ার স্মৃতি শেয়ার করেন। কোন ধরনের সম্মানী ছাড়া প্রশিক্ষণে শিক্ষকদের এমন ব্যাপক অংশগ্রহণ এবং করোনাকালীন সময়ে সকল শিক্ষকযোদ্ধাদের এগিয়ে আসাকে তিনি বিনম্র শ্রদ্ধা জানান।

গত ২৮ জুন.২০২০ ছিলো এই প্রশিক্ষণের ২য় ব্যাচের ২য় দিন। যেখানে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ৪৮০+ ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষকদের অংশগ্রহণ ছিলো। এই ব্যাচ চলবে ২৯ জুন ২০২০ খ্রিস্টাব্দ বিকাল ৩ টা-সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
৩ দিনের ৯ ঘণ্টার এই ওয়ার্কশপে Resource Person হিসেবে থাকছেন Yeasir Sir + A Native Speaker

প্রশিক্ষণের দ্বিতীয় দিনে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সৈয়দ মো. গোলাম ফারুক মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। তাছাড়া, এটুআই কর্মকর্তা হিসেবে ছিলেন জনাব রফিকুল ইসলাম সুজন, জনাব মো. কবীর হোসেন, জনাব অভিজিৎ সাহা ও বিভিন্ন জেলার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এর সম্মানিত শিক্ষকগণ।

এই অনলাইন প্রশিক্ষণে শিক্ষকরা যা শিখবেন:

১। Vocal Exercise and Voice Modulation,
২। শিখবেন Stress (tune in words) & Intonation (tune in sentences) যা আপনাকে নেইটিভ ব্রিটিশ ও আমেরিকানদের ইংলিশ বুঝতে ও বলতে হেল্প করবে, Phonemic Transcription, Fluency Tips, UK vs. US Pronunciation.
৩। শিখতে পারবেন যে কোন ইংলিশ টেক্সট ৭টি কৌশলে কিভাবে নেইটিভ স্পিকারদের মতো পড়তে হয়।
(Very Important Lesson!)
৪। এছাড়াও শিখবেন লিসনিং স্কিল বাড়ানোর কৌশল, ইংলিশ মুভি ও গান বুঝার কৌশল।
৫। প্রেজেন্টেইশনের প্রমাণিত কৌশল, চ্যাম্পিয়ন প্রেজেন্টেইশনের উপর GROOMING SESSION!
৬। ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন প্রেজেন্টারের ভিডিও বিশ্লেষণ ও BIT BY BIT উপস্থাপন।
৭। 44টি IPA Symbols যা 300,000 ইংরেজি শব্দ উচ্চারণ করতে হেল্প করবে,
৮। TIPS on mastering LLL, TV, BL, COC, SBT, TBL and ABL in teaching
৯। প্রেজেন্টেইশন Script Writing tips
১০। Micro Level/Solo Presentation Practice.

এছাড়াও এটুআই, অদূর ভবিষ্যতে শিক্ষকদের বাংলা ভাষা উচ্চারণ, পেশাগত দক্ষতা ও বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণের পরিকল্পনা হাতে নিয়েছে যা দ্রুত বাস্তবায়ন করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.