এইমাত্র পাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিার দিন আজ

নিউজ ডেস্ক ।।

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

ব্রিটিশ উপনিবেশবাদের সময় পূর্ববাংলার পশ্চাৎপদ মুসলিম জনগোষ্ঠীকে উচ্চশিক্ষায় আকৃষ্ট করতে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর প্রাথমিক উদ্যোগ গৃহীত হয় ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ। কিন্তু ১৯১৫ সালে নবাব সলিমুল্লাহের মৃত্যু ঘটলে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী শক্ত হাতে এই উদ্যোগের হাল ধরেন। এছাড়াও আবুল কাশেম ফজলুল হকের কথা উল্লেখযোগ্য।

১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। ৩টি অনুষদ, ১২টি বিভাগ, ৩টি আবাসিক হল, ৬০ জন শিক্ষক ও ৮৭৭ জন শিক্ষার্থীকে নিয়ে যাত্রা শুরু হয়েছিল। তখন বিশ্ববিদ্যাল ক্যাম্পাসের পরিধি ছিল ৬০০ একর জমি।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩টি অনুষদ, ৮৪টি বিভাগ, ১২টি ইনস্টিটিউট, ৫৪টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, ২০টি আবাসিক হল ও ৩টি হোস্টেল রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪০ হাজার এবং শিক্ষক সংখ্যা প্রায় দুই হাজার। বর্তমানে এর জমির পরিমাণ ২৭৫.০৮৩ একর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.